ব্যবহারের সাধারণ শর্তাবলী (Terms & Conditions)
প্রিয় বন্ধন (Prio Bondhon) প্ল্যাটফর্মে নিবন্ধনের মাধ্যমে আপনি আমাদের সকল আইনি শর্তাবলী মেনে নিতে সম্মত হচ্ছেন।
১. তথ্যের যথার্থতা
বায়োডাটাতে প্রদত্ত সকল শিক্ষাগত, পেশাগত, বয়স এবং পারিবারিক তথ্য সম্পূর্ণ নির্ভুল ও সত্য হতে হবে। কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করা হলে প্রোফাইল স্থায়ীভাবে বাতিল করা হবে।
২. শিষ্টাচার ও নিরাপত্তা
অন্যান্য সদস্য বা তাদের পরিবারের সাথে যোগাযোগকালে পূর্ণ সম্মান ও সামাজিক শিষ্টাচার বজায় রাখা বাধ্যতামূলক। কোনো ধরনের অনৈতিক আচরণ, অসম্মানজনক মেসেজ বা ব্ল্যাকমেইলিংয়ের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
৩. কন্টাক্ট ইনফো ব্যবহার
প্যাকেজের মাধ্যমে প্রাপ্ত ফোন নম্বর বা ইমেইল কেবলমাত্র বৈধ বিয়ের প্রস্তাব ও আলোচনার কাজে ব্যবহার করা যাবে। বাণিজ্যিক বা অন্য কোনো উদ্দেশে নম্বর ব্যবহার বা তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর সম্পূর্ণ নিষিদ্ধ।