গোপনীয়তা ও তথ্য সুরক্ষা নীতি (Privacy Policy)
প্রিয় বন্ধন গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
১. সংগৃহীত তথ্য
আমরা সদস্যের নাম, ইমেইল, মোবাইল নম্বর, জন্ম তারিখ, ছবি, শিক্ষা, পেশা ও জাতীয় পরিচয়পত্রের ভেরিফিকেশন তথ্য সংগ্রহ করি শুধুমাত্র বিয়ের উপযুক্ত সঙ্গী খুঁজে দেওয়ার উদ্দেশে।
২. তথ্যের সুরক্ষা
আমাদের ডাটাবেজে এনক্রিপশন ও উচ্চমানের ফায়ারওয়াল সুরক্ষার মাধ্যমে ডাটা সংরক্ষিত থাকে। কোনো অবস্থাতেই তৃতীয় পক্ষের কাছে বাণিজ্যিক উদ্দেশে তথ্য বিক্রি বা হস্তান্তর করা হয় না।
৩. প্রোফাইল মুভ বা ডিলিট
বিবাহ সম্পন্ন হওয়ার পর বা আপনার প্রয়োজনের সমাপ্তিতে যে কোনো সময় আপনার বায়োডাটা ও একাউন্ট সম্পূর্ণ মুছে ফেলার অনুরোধ জানাতে পারেন।